শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদকের টাকার জন্য মাকে হত্যা, ছেলে গ্রেফতার

নরসিংদীর শিবপুর উপজেলার বৈলাব গ্রামে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধা মা শামসুন্নাহার (৭০)।

শনিবার (৩ মে) রাতে এ ঘটনা ঘটে। রবিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত ছেলে জাবের হোসেনকে (২৮) আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরও জাবেদকে বাড়িতে ধূমপান করতে দেখা যায়। তার এই নির্লিপ্ত আচরণে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নূরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন একজন মাদকসেবী। তার বড় ভাই প্রবাসী। বাড়িতে মা ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। শনিবার দিবাগত রাতের কোনো একসময় জাবের হোসেন মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মাকে হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিলেন জাবের। মৃত মায়ের একটি হাত ভাঙাসহ মাথায় জখমের চিহ্ন পেয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভেতরে তার মাকে দরজার হাতলে আটকিয়ে হত্যা করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...