শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিতে নির্ধারিত সময়ের মধ্যে দক্ষ করে তুলতে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। আগামী জুলাইয়ের মধ্যেই শিক্ষার্থীদের শতভাগ সাবলীলভাবে বাংলা ও ইংরেজি পড়া এবং গণিতের মৌলিক চার নিয়মে দক্ষতা নিশ্চিত করতে বলা হয়েছে। এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গত ২৭ এপ্রিল ও ৫ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দেন।

বৈঠকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করা হয়। সচিবের নির্দেশনার পর বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বই থেকে অন্তত পাঁচ পৃষ্ঠা উচ্চস্বরে পড়াতে হবে। পাশাপাশি গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর ওপর বিশেষ জোর দিতে হবে।

এতে আরও বলা হয়, আগামী জুনের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের চার নিয়ম এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পড়ার দক্ষতা অন্তত ৯০ শতাংশে উন্নীত করতে হবে। জুলাইয়ের মধ্যে তা শতভাগ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চিঠিতে শিক্ষকদের সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন না হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে এবং বেতন-ভাতা বন্ধের নির্দেশনাও রয়েছে। এজন্য প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পরিকল্পনা তৈরি করে আগামী ১০ মে’র মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে বলা হয়েছে।

মো. মোফাজ্জল হোসেন জানান, সচিবের নির্দেশনা অনুযায়ী চিঠি পাঠানো হয়েছে এবং অন্যান্য জেলাতেও একই ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পড়ার দক্ষতা নিশ্চিত করতেই হবে। অন্যথায় বর্তমান সরকারের শিক্ষা-লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না।

সাব্বির/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা

এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য ১২ লাখের...

খালেদা জিয়ার জন্মদিনে ১ লাখ ২৩ হাজার বেসরকারি শিক্ষককে অবসর-কল্যাণ ভাতা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন...

শিক্ষকদের অবসরকালীন টাকা তুলতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের নিজেদের অবসরকালীন টাকা তুলতে ঘুষ দিতে হলে কিংবা...

রেডিও সাগরগিরি পরিদর্শনে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে...